"প্রিয় শীত" ~ অমিত

প্রতিটা শীত কেনো এতো বিষণ্ণ?

শুকনো পাতার মতো তারা চলে যায়, দ্রুত উড়ে যায়...
অপেক্ষা না উপেক্ষা? না বুঝতেই নিজেকে হারায়...

খামখেয়ালি ভীষণ; মেঘের মতো করে আসা যাওয়া;
বোকা শুধু স্মৃতিরা, তারই কেবল থেকে যাওয়া..!

আরো কতো কিছু তো থেকে যায়, শুধু প্রিয়জন ছাড়া...
নীড়ে না ফেরা পাখির মতোই তারা, যেন দিশেহারা..!

কুয়াশার বুক চিড়ে হেঁটেছি কতো, পাইনি খোঁজ..
বোবা প্রতিজ্ঞারা শুধু ভেঙ্গে যায়, দুঃসংবাদ রোজ..!

বিচ্ছেদ আসেই বোধহয় এভাবে, দেওয়া নেয়ার গানে..
প্রতিটা শীত মুখ ফেরায় অজানা রোগে, মানে অভিমানে!

কিছু ক্ষত সারিয়ে তুলতে ইচ্ছে করে না আর, বারবার..
তবু শীত পেরিয়ে বসন্ত নামুক যেখানে বাস তোমার..!

না বলা কথার ইশারা যে কত কি বোঝায়,
বোকা আমরা আজও হারাই, পুরোনো মায়ায়..!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"ঝঞ্ঝাট" ~ অমিত চাকী

"শেষ বসন্ত অপেক্ষার কাল" ~ ঝুমুর