"শেষ বসন্ত অপেক্ষার কাল" ~ ঝুমুর
বর্ষ শেষে চৈত্র এসেছে পুনরায়
সাথে নিয়ে নতুনের আবাহন।
সূর্যের প্রখর তাপে ধরিত্রী আজ তপ্ত।
তাই আজ সে অপেক্ষায়,
স্নিগ্ধ শীতল বারি ধারার।
অরণ্যে বৃক্ষ সকল সজ্জিত হয়েছে নবপল্লবে,
শেষ বসন্তে ম্রিয়মান হয়েছে শিমুল,পলাশ।
কুটরাজ, রক্তকাঞ্চন, গামারী সজ্জিত করেছে,
ধরাতল নতুন করে।
এতো রূপ, এতো রঙ, প্রতি বর্ষে আগমন করে
সঙ্গে নিয়ে নবীন বার্তা।
শেষ বসন্ত অপেক্ষার কাল।
বিগত বছরের ব্যর্থতা উপেক্ষা করে
তা থেকে শিক্ষা নিয়ে,
নবীন বর্ষে সফলতার প্রত্যাশা নিয়ে চলে,
অবিরাম অন্তহীন অপেক্ষা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন