ভালোবাসার সত্যি ~ ঝুমুর
যখন তুই থাকিস আমার সাথে
মনের মাঝে আর থাকেনা কিছু।
মোহিত হয়ে তোরই কথা শুনি,
মন চায় শুধু তোকেই দেখি আমি।
হৃদয় মাঝে চুপটি করেই থাক
কেউ যেন আর খুঁজে তোকে না পায়।
রাখবো মনে তোকে, জীবন ভর
কিন্তু জানি একদিন হবি পর।
তখন হবি অন্য কারো ঘর,
তোর বুকে তখন অন্য কারো ঠাঁই
আশে পাশে তে আমি কোথাও নাই।
আমায় তখন পড়বে না তোর মনে
স্বপ্ন পূরণ করবি তখন অন্য কারো সাথে।
কাটবে আরও বছর কয়েক,
আবার হয়তো কখনো কোনো সময়
তোর প্রেয়সীর কোনো কোনো কথায়
কিংবা যখন,বাসবি ভালো তাকে।
কিংবা যখন কষ্ট পাবি মনে,
কোথাও যদি একটুও মিল পাস
পড়বে মনে তখন তোর আমায়।
আমি তখন থাকবো অনেক দূরে,
মনে নিয়ে অনেক অনেক স্মৃতি।
স্মৃতি গুলো একান্তই আমার
আজন্মকাল আমার হয়েই রবে।
জানবে না কেউ এই কথাটা আর
ভালবাসাটা শুধুই তখন আমার।
তখনও তুই আমার মনেই থাকবি,
এটাই হলো এই জীবনের সত্যি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন